শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

আবার নাগর্নো কারাবাখে আজারবাইজানের সেনা অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : আবার উত্তপ্ত আজারবাইজানের নাগর্নো কারাবাখ। দেশটির সরকারের পক্ষ থেকে দাবি, সন্ত্রাসীদের উৎখাত করতে সেখানে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

আজারবাইজান জানিয়েছে, আর্মেনিয়ার সমর্থিত কিছু বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা এই অঞ্চল নিয়ন্ত্রণ করছে। তারা অস্ত্র ফেলে আত্মসমর্পন করলে তবেই শান্তি আসবে। এখানকার সরকারকেও পদত্যাগ করতে হবে। তাদের দাবি, ইতিমধ্যেই এই অভিযানের ফলে ছয়জন আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদী মারা গেছে।

আর নাগর্নো-কারাবাখের স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত থেকে তীব্র লড়াই শুরু হয়েছে। এর মধ্যে দুইজন বেসামরিক মানুষ মারা গেছেন বলে জানানো হয়েছে। আজারবাইজানের সেনা আক্রমণ করার পর ছয়টি গ্রাম খালি করে দেয়া হয়। গোলাগুলির আঘাতে ১৩৮ জন আহত হয়েছেন।

আজারবাইজানের দাবি, এখানে আর্মেনিয়ার সমর্থনে বিচ্ছিন্নতাবাদীদের সরকার চলছে। সেই সরকারের তরফ থেকে বলা হয়েছে, সর্বশেষ লড়াইয়ের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে নিতে হবে। বারবার করে বলা সত্ত্বেও তারা কিছুই করেনি।

আজারবাইজান বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা এই অভিযান তখনই থামাবে, যখন সব বিচ্ছিন্নতাবাদী অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পন করবে। এই অঞ্চলের প্রশাসনকে ভেঙে দিতে হবে। আর্মেনিয়ার সেনাবাহিনীর যেসব সদস্য বেআইনিভাবে এই এলাকায় আছে, তাদের চলে যতে হবে বা লড়াই ছাড়তে হবে। নাহলে অভিযান শেষ পর্যন্ত চলবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর