শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

আমির হোসেন আমুর বাসা থেকে প্রায় ৫ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাসভবন থেকে প্রায় ৫ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ঝালকাঠি শহরের রোনালসে রোডে আমির হোসেন আমুর পুড়িয়ে দেয়া বাসভবনে এসব পাওয়া যায় বলে জানান তিনি।এর আগে সোমবার বিকালে শেখ হাসিনার দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপর দ্বাদশ সংসদের ঝালকাঠি-২ আসনের সদস্য আমুর বাসবভনে আগুন ধরিয়ে আন্দোলনকারীরা। রাত সাড়ে ১২টার দিকে সেই আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি টাকা ও ডলার দেখতে পান।

ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকার লাগেজগুলো উদ্ধার করেন। এর মধ্যে থেকে তারা গণনা করে একটি লাগেজে অক্ষত অবস্থায় এক কোটি টাকা পান। অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া দুই কোটি ৭৭ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডলার, ইউরোসহ বিভিন্ন দেশের প্রায় এক কোটি টাকা মূল্যমানের মুদ্রা পাওয়া যায়।

স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, ভবনটির তিন তলার কক্ষে অনেকগুলো কম্বলে লাগা আগুন নেভানোর সময় কিছু টাকার বান্ডিল বেরিয়ে আসে। এ সময় কয়েকটি লাগেজও টাকা পাওয়া যায়। এরপর বিষয়টি জেলা প্রশাসককে জানাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর