শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

আমেরিকায় বোমা হামলার পরিকল্পনা, বাংলাদেশের হারুন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

নিউইয়র্কের স্টক এক্সচেঞ্জে বোমা হামলা পরিকল্পনার অভিযোগে ৩০ বছর বয়সী হারুন আবদুল-মালিক ইয়েনার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এফবিআই। ফ্লোরিডার বাসিন্দা হারুনকে স্থানীয় সময় গতকাল বুধবার গ্রেপ্তার করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হারুনের বিরুদ্ধে তদন্ত শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। ওই সময় অভিযোগ পাওয়া যায় যে, তিনি একটি ভবনের গ্যারেজে বোমা তৈরির উপকরণ জমা করেছেন।ফ্লোরিডার সাউদার্ন ডিসট্রিক্টের ইউএস অ্যাটর্নির অফিস থেকে জানানো হয়, হারুন আবদুল-মালিক ইয়েনার বিরুদ্ধে একটি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে একটি আন্তঃরাজ্য বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

এফবিআই জানিয়েছে, আমেরিকার ৯/১১ হামলার কথা উল্লেখ করে হারুন নিজেকে উসমা বিন লাদেনের সঙ্গে তুলনা করেন। তার গ্যারেজে অভিযান চালিয়ে বোমা তৈরির স্কেচ, টাইমার, ঘড়ি, ইলেকট্রনিক সার্কিট বোর্ড ও অন্যান্য বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

এদিকে, হারুন আবদুল-মালিক ইয়েনার আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন, তবে তার আইনজীবী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

মামলার নথি অনুযায়ী, তদন্তকারীরা জানিয়েছেন, গত সপ্তাহে ইয়েনার এক আন্ডারকভার এজেন্টকে বলেছিলেন যে, তিনি থ্যাঙ্কসগিভিং ছুটির এক সপ্তাহ আগে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। ২৮ নভেম্বর থ্যাঙ্কসগিভিং উদযাপন হওয়ায়, ওই সময় হামলার পরিকল্পনা ছিল বলে জানান তিনি। এই হামলা সম্পর্কে তিনি বলেন, “এটা দুর্দান্ত হবে।” এছাড়া, হামলা পরিকল্পনার বিস্তারিত জানার জন্য তিনি ইন্টারনেটে বোমা তৈরির তথ্যও খুঁজছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর