শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

আমেরিকার অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা টিকবে না: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৩৮ টাইম ভিউ
আমেরিকার অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা টিকবে না: ডোনাল্ড ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের অনুমোদন লাগবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৮ মার্চ) তিনি বলেন, ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা ক্ষমতায় থাকতে পারবেন না।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের যেকোনো নতুন নেতার জন্য মার্কিন সম্মতির প্রয়োজন হবে, অন্যথায় তিনি ‘বেশিদিন টিকবেন না’।

কৌশলগত দিক তুলে ধরে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প জানান, তিনি চান না ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আবারও কোনো যুদ্ধে জড়িয়ে পড়ুক।

ট্রাম্প বলেন, ‘আমি চাই না মানুষকে পাঁচ বছর পর আবারও ফিরে গিয়ে একই কাজ করতে হোক, কিংবা তার চেয়েও খারাপ—তাদের হাতে পারমাণবিক অস্ত্র চলে আসুক।’

ইরানি কর্মকর্তারা এ মন্তব্য প্রত্যাখ্যান করেছেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার সকালেই জানান যে, দেশের পরবর্তী নেতা নির্বাচন করা ‘কেবল ইরানের জনগণের কাজ’ এবং তারা যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করছেন।

ইরানের জ্যেষ্ঠ আলেম আহমদ আলমোলহোদা জানিয়েছেন, বিশেষজ্ঞ পরিষদ ইতোমধ্যে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের জন্য ভোট দিয়েছে, তবে তিনি কারো নাম প্রকাশ করেননি।

এর আগে ট্রাম্প অ্যাক্সিওসকে বলেছিলেন যে, তিনি নির্বাচন প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে জড়িত থাকার আশা করেন। এ সময় তিনি সম্ভাব্য শীর্ষ পদপ্রার্থী এবং নিহত সর্বোচ্চ নেতার ছেলে মোজতবা খামেনিকে ‘অযোগ্য’ বলে উড়িয়ে দেন।

গত সপ্তাহে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরুর পর আঞ্চলিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। রোববার এই হামলা নবম দিনে গড়িয়েছে এবং এতে ১ হাজার ৩০০-এরও বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জবাবে তেহরানও গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর