শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

আশুলিয়া একটি বিস্কুট ফ্যাক্টরিতে আগুন

সজীব আশুলিয়া থেকে :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ টাইম ভিউ

সাভার উপজেলার আশুলিয়ায় একটি বিস্কুট ফ্যাক্টরিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার নিউ অলিম্পিয়া বিস্কুট ফ্যাক্টরির দোতলায় একটি টিনশেড রুমে আগুন লাগার ঘটনা ঘটে।

পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম কালবেলাকে বলেন, বেলা সাড়ে ১১টায় আশুলিয়ার পলাশবাড়ী এলাকার নিউ অলিম্পিয়া বিস্কুট ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের তিন ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর