শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

আহত হাতি বাঁচাতে বন বিভাগের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বন বিভাগ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১০৯ টাইম ভিউ

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে লোহাগড়ার চুনতি অভয়ারণ্য রেঞ্জ এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত একটি বন্য হাতিকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বন বিভাগ। ইতোমধ্যে হাতিটিকে লোহাগড়া থেকে ক্রেনের সাহাজ্যে বড় লরিতে তুলে ডুলাহাজারা সাফারি পার্কে নেওয়া হয়েছে। সেখানে বন বিভাগের চিকিৎসক দল হাতির চিকিৎসা শুরু করেছেন।

বন বিভাগের চুনতি অভ্যায়ণ্য রেঞ্জের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে আহত বন্য হাতিটিকে উদ্ধার করে ডুলাহাজারা সাফারি পার্কে নেওয়া হয়েছে। হাতিটির একটি পা ও মেরুদণ্ড ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাতিটি চলাফেরা করতে অসমর্থ হওয়ায় বড় ক্রেনের সাহায্যে হাতিটিকে একটি বড় লরিতে তুলে সাফারি পার্কে নেওয়া হয়। সেখানে হাতির চিকিৎসা দিচ্ছেন বন বিভাগের বন্যপ্রাণি চিকিৎসক দল।

এই চিকিৎসক টিমকে নেতৃত্ব ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস ইউনিভার্সিটির অধ্যাপক বিবেক চন্দ্র সূত্রধর।

বন বিভাগ জানায়, বন্য হাতির একটি দল চুনতি অভয়ারণ্যের মধ্য দিয়ে যাওয়া রেললাইন অতিক্রম করা সময় একটি হাতি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। হাতিটির আনুমানিক বয়স আট থেকে দশ বছর। এটি একটি মাদি হাতি। চিকিৎসার মাধ্যমে হাতিটি সুস্থ হয়ে উঠবে বলে বন বিভাগ আশা প্রকাশ করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর