শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ‘অতিরিক্ত ডিআইজি’ বরখাস্ত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও চিকিৎসার ওপর জোর রাষ্ট্রপতির গঙ্গার পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে: জয়সোয়াল স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায় সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনে নিহত ৮,৫০০: জাতিসংঘ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৩৭ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনে প্রায় ৮ হাজার ৫০০ বেসামরিক নাগরিকের নিশ্চিত মৃত্যুর পরিসংখ্যান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।

তবে এই হিসাবের বাইরে আরও হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছে কমিশন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) বলেছে, তারা গতবছর ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর এবছর ৯ এপ্রিল পর্যন্ত ৮ হাজার ৪৯০ জনের মৃত্যু এবং ১৪ হাজার ২৪৪ জন আহত হয়েছে।

ইউক্রেইন সরকারের নিয়ন্ত্রণে থাকা যেসব এলাকা রুশ বাহিনীর হামলার শিকার হয়েছে সেসব জায়গাতেই বেশিরভাগ মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর মধ্যে আছে দোনেৎস্ক এবং লুহান্সক অঞ্চলের ৩ হাজার ৯২৭ জন। এই এলাকাগুলোতে তুমুল লড়াই হয়েছে।

ওএইচসিএইচআর এর ধারণা, প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি। তুমুল লড়াই চলছে এমন কিছু জায়গা থেকে খবর পাওয়ায় দেরি এবং অনেক খবরই যাচাই করা না যাওয়ার কারণে প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না।

রুশ বাহিনী পূর্ব দোনেৎস্ক অঞচলে হামলা চালাচ্ছে। সেখানে কয়েকটি শহর এবং নগরে প্রচণ্ড বোমা হামলা চলছে।

জাতিসংঘ-অনুমোদিত একটি তদন্ত সংস্থা গতমাসে ইউক্রেইনে রুশ বাহিনীকে বেপরোয়া হামলা চালাতে দেখতে পেয়েছে। তবে রাশিয়া বেসামরিক নাগরিকদের নিশানা করে হামলা চালানো কিংবা কোনও নৃশংসতা চালানোর কথা অস্বীকার করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর