রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ বিএনপি জনগণকে মূর্খ মনে করে: বিরোধীদলীয় নেতা বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক বিএনপি নয়, আওয়ামী লীগকে ক্ষমা করতে চেয়েছিল জামায়াত: রিজভী মাঝ আকাশে খুলে গেল ভারতীয় বিমানের দরজা, ঢাকায় জরুরি অবতরণ বাংলাদেশে ৪৫ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা কানাডার বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় জাপান সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে প্রধান শিক্ষকের মৃত্যু, আসামির জামিন

পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩৮ টাইম ভিউ
পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল
ছবি-সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি ভিডিও প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত ৫১ সেকেন্ডের এই ভিডিওতে তাঁকে দেখা গেছে দেবীর সাজে। ভিডিওটি প্রকাশের পরপরই অভিনেত্রীর ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

রবিবার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। এর সঙ্গে তিনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক…’। দুর্গাপূজার আবহে তাঁর এই বিশেষ সাজ ও বার্তা ভক্তদের নজর কেড়েছে। ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকেই অভিনেত্রীর সাজ ও উপস্থিতির প্রশংসা করেছেন।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে পরীমনির একটি বিকৃত ভিডিও প্রকাশের ঘটনা নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। পাশাপাশি একটি ভিডিও প্রকাশ করে আসল ভিডিও শনাক্ত করার উপায়ও তুলে ধরেন তিনি।সেই ঘটনা নিয়ে আলোচনা চলার মধ্যেই নতুন ভিডিও প্রকাশ করলেন পরীমনি। তবে এবারের ভিডিওতে তাঁকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন সাজে। দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশে দেবীরূপে তাঁর উপস্থিতি অনুসারীদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে অভিনেত্রী হৈমন্তী হৈম লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে।’ অন্য এক ভক্ত মন্তব্য করেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে আপনাকে।’আরেকজন লিখেছেন, ‘এককথায় দারুণ!’ কেউ তাঁকে দেবীর মতো দেখতে লাগছে বলে মন্তব্য করেছেন। আবার অনেকে শুভ দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তাঁর বার্তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

ভক্তদের কেউ কেউ পরীমনির হাসি ও অভিব্যক্তির প্রশংসা করেছেন। আবার কেউ এই সাজে তাঁর আরও ছবি ও ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করেছেন। সব মিলিয়ে পূজার বিশেষ এই ভিডিও ঘিরে অভিনেত্রীর ফেসবুক পেজে অনুসারীদের সাড়া দেখা যাচ্ছে।এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এর শুটিং শেষ করেছেন তিনি। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক নিরব।

তবে ‘সেপারেশন’-এর কাহিনি এবং এতে পরীমনির চরিত্রের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। ফলে চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ থাকলেও এর গল্প সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানার জন্য অপেক্ষা করতে হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর