শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ইউক্রেনের আরও এক গ্রাম দখলে নিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১০৩ টাইম ভিউ

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে একটি ছোট গ্রাম দখলের দাবি করেছে। মন্ত্রণালয় ইউক্রেনীয় উমানস্কে গ্রামের কথা উল্লেখ করে বলেছে, রুশ সেনারা ‘জনপ্রিয় দোনেৎস্ক প্রজাতন্ত্রের উমানস্কে গ্রাম মুক্ত করতে সক্ষম হয়েছে’।

উমানস্কে একটি ছোট্ট গ্রাম। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক আক্রমণ শুরুর আগে সেখানে ১৮০ জনেরও কম বাসিন্দা ছিল।

এটি দোনেৎস্কের উত্তর-পশ্চিমে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। অঞ্চলটির প্রধান শহর দোনেৎস্ক রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ শুক্রবার বলেন, রাশিয়া ‘সব কৌশলগত দিক দিয়ে’ অগ্রগতি করেছে। তিনি জানান, মস্কোর বাহিনী শুধু এ বছরই ৮৮০ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে।

এদিকে ইউক্রেনের বাহিনী কয়েক মাস ধরে চাপের মধ্যে রয়েছে, বিশেষ করে যখন থেকে রাশিয়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের চারপাশে মে মাসের শুরুতে একটি নতুন আক্রমণ শুরু করে।

এ ছাড়া রুশ সেনারা উমানস্কের প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত শহর পোকরোভস্কের দিকেও অগ্রসর হচ্ছে।

কিয়েভ আশা করে, দীর্ঘকাল অপেক্ষায় থাকার পর পশ্চিমা যুদ্ধাস্ত্রের আসন্ন সরবরাহ তাদের সেনাদের যুদ্ধের ময়দানে সাফল্য দেবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্ত রাশিয়ার অভ্যন্তরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাতের জন্য কিয়েভকে মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে, যা ইউক্রেনের জন্য উল্লেখযোগ্য উৎসাহ জোগাচ্ছে।

সূত্র : এএফপি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর