শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

ইউক্রেনের সমরাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১০৩ টাইম ভিউ

গত সপ্তাহে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে দেশটির সমরাস্ত্র কারখানা এবং বিমান ঘাঁটির ওপর ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া।

স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের সমরাস্ত্র কারখানা এবং বিমান ঘাঁটির ওপর তারা কমপক্ষে ৩৯টি হামলা চালিয়েছে। এ হামলা চালাতে তারা স্বয়ংক্রিয় এরিয়াল ভেহিকেল (এক প্রকার ড্রোন) ও ব্যবহার করেছে।

গত ৬ জুলাই থেকে ১২ জুলাইয়ের মধ্যে এ হামলাগুলো চালায় তারা।

রাশিয়া দাবি করছে তারা এ হাশলায় ইউক্রেনের কমপক্ষে ১৮০০ সেনাকে হত্যা করতে সক্ষম হয়েছে। এছাড়াও তারা ইউক্রেনর ২৬টি পাল্টা হামলা প্রতিহত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গত, রাশিয়া শুরু থেকে বলে এসেছে, ইউক্রেনের ন্যাটোভুক্তি রাশিয়ার জন্য চূড়ান্ত রেডলাইন। দেশটি আরো বলেছে, পশ্চিমা দেশগুলোর কারণেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে রাশিয়া। আর চলমান যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার যেসব শর্ত রয়েছে সেগুলোর অন্যতম হচ্ছে, ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ পাওয়ার বাসনা সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর