শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

শুক্রবার পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শহর লুহানস্কে ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছে। রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লুহানস্ক অঞ্চল প্রায় সম্পূর্ণরূপে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে এবং মস্কো অঞ্চলটির সম্পূর্ণ সংযুক্তি দাবি করেছে। মস্কো সমর্থিত আঞ্চলিক সরকার টেলিগ্রামে বলেছে, হামলায় একটি অ্যাপার্টমেন্ট ব্লকের একটি অংশ ধসে পড়ে এবং নিহত চার বেসামরিকের মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে সরানো হয়েছে।

এ ছাড়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র হামলায় ৪৩ জন আহত হয়েছে।
আঞ্চলিক প্রধান পাশচেঙ্কো টেলিগ্রামে বলেছেন, ‘ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা দিনের বেলায় লুহানস্কের বেসামরিক অবকাঠামোতে ব্যাপক আক্রমণ শুরু করেছে। একটি বহুতল ব্লকের একটি অংশ সম্পূর্ণভাবে ধসে গেছে। ধ্বংসাবশেষের নিচে লোকজন রয়েছে।

উদ্ধারকারীরা তাদের মুক্ত করার জন্য কাজ করছে।’
তিনি আরো জানান, হামলায় শহরের পূর্বে মোট ৩৩টি ব্লকের ফ্ল্যাটের পাশাপাশি দুটি স্কুল, তিনটি কিন্ডারগার্টেন ও একটি কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন ‘ইচ্ছাকৃতভাবে লুহানস্ক শহরের আবাসিক জেলাগুলোতে মার্কিন তৈরি পাঁচটি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে’। সেই সঙ্গে তারারুশ বিমান প্রতিরক্ষা দিয়ে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

একটি ক্ষেপণাস্ত্র দুটি ফ্ল্যাটের ব্লকে আঘাত করেছে,‘’ মন্ত্রণালয় জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর