শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১২১ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ২ বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ চলছে অবিরাম। থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে। ইতোমধ্যে হাজার হাজার মানুষ ইউক্রেন ছেড়ে পাশের রাষ্ট্রগুলোতে পালিয়েছে। অন্যদিকে রাশিয়া দিন দিন ইউক্রেনের ভূমি দখলে নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও পুরো পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে সমর্থন দিচ্ছে।

এদিকে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। স্থানীয় সময় বুধবার সকাল ৯টার দিকে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে এ হামলা চালানো হয়। খবর: আল-জাজিরা

হামলার পর দেশটির পক্ষ থেকে মিত্রদের কাছে বিমান প্রতিরক্ষা সহায়তার জন্য নতুন করে আবারও আহ্বান জানানো হয়েছে।বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চেরনিহিভ শহরের বহুতল ভবন গুড়িয়ে গেছে। এমনকি শহরে চলাচল করা যানবাহনও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালানো হয়।চেরনিহিভের ভারপ্রাপ্ত মেয়র অলেক্সান্ডার লোমাকো বলেন, স্থানীয় সময় সকাল ৯টার পর শহরের একটি ব্যস্ততম অংশে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার পর লোকজন বাস থেকে নেমে নিরাপদ স্থানে যেতে ছুটতে থাকে। আহতদের চিকিৎসায় জরুরি পরিষেবা এবং চিকিত্সকরা ঘটনাস্থলে ছুটে আসেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন, ইউক্রেন যদি পর্যাপ্ত বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পেত এবং যদি রাশিয়ার সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো দৃঢ় পদক্ষেপ নিত তাহলে এ হামলার ঘটনা ঘটতো না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর