শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান সরকারকে আল্টিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৯৮ টাইম ভিউ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী ৩০ আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আল্টিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন (পিএসএফ)। শুক্রবার (৯ আগস্ট) পাকিস্তান ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ধারণা করা হচ্ছে, এই আন্দোলন পাকিস্তানের তরুণদের অনুপ্রাণিত করেছে। পিএসএফ সতর্ক করেছে, তাদের দাবি মেনে না নিলে গোটা পাকিস্তানে বিক্ষোভ করা হবে। এতে দেশটিতে চলমান রাজনৈতিক উত্তেজনা আরো বেড়ে যাবে।

দুর্নীতির দায়ে দুই মামলায় ২৪ বছর দণ্ডিত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান। ২০২৩ সালের ৯ই মে ইসলামাবাদ উচ্চ আদালতের আনীত দুর্নীতির দায়ে গ্রেপ্তার হন তিনি।

এদিকে, ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই নিয়ম-বহির্ভূতভাবে বিদেশি অনুদান পাচ্ছে, এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং ৯ মে সহিংসতায় সরাসরি জড়িত থাকা, সাইফার (রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস) মামলাসহ বিভিন্ন ক্ষেত্রে যেসব তথ্যপ্রমাণ মিলেছে, তার ভিত্তিতে দলটিকে নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার।

উল্লেখ্য, ২০১৮ সালের সাধারণ নির্বাচনে রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) জাতীয় সংসদে বৃহত্তম দল হয়ে ওঠে। স্বাধীন দলগুলোর সঙ্গে জোট সরকার গঠন করেন ইমরান খান। ২০১৮ সালের ১৮ আগস্ট পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর