শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ইরানি বাহিনীর গুলিতে ৪ পাকিস্তানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

ইরানের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে চার পাকিস্তানি নিহত হয়েছেন। পাকিস্তানিদের বহন করা একটি গাড়িতে ইরানের সীমান্তরক্ষীরা গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তানি কর্মকর্তারা আজ বৃহস্পতিবার (৩০ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন।

পাকিস্তানি কর্মকর্তারা জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চলে ইরানের সীমান্তরক্ষীরা পাকিস্তানিদের বহনকারী একটি গাড়িতে গুলি চালান, এতে চারজন নিহত এবং দুইজন আহত হন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার (২৯ মে) বেলুচিস্তান প্রদেশের মাশকেলের সীমান্ত গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। সরকারি প্রশাসক সাহেবজাদা আসফান্দ বলেছেন, ‘কেন ইরানি বাহিনী গুলি চালাল তা স্পষ্ট নয়।’ স্থানীয় পুলিশ আরো বলেছে, চারজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় তেহরান বা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উভয় পক্ষের নিরাপত্তা বাহিনী প্রায়ই এই অঞ্চলে কর্মরত চোরাকারবারি এবং বিদ্রোহীদের গ্রেপ্তার করে। পাকিস্তানের সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে প্রবেশ করে কথিত ‘জঙ্গি’ আস্তানাগুলোকে লক্ষ্য করে গত ১৮ জানুয়ারি হামলা চালিয়েছিল। তেহরানও এ ঘটনার আগের দিন একই ধরনের হামলা চালিয়েছিল। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

সূত্র : আরব নিউজ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর