শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইরানের নতুন সর্বোচ্চ নেতার আহতের গুঞ্জন, যা বললেন প্রেসিডেন্টের ছেলে

আস্তর্জাতিক ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১২৭ টাইম ভিউ
ইরানের নতুন সর্বোচ্চ নেতার আহতের গুঞ্জন, যা বললেন প্রেসিডেন্টের ছেলে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের সময় আহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি সুস্থ ও নিরাপদে আছেন বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের ছেলে এবং সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান তার সুস্থ থাকার কথা নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

ইউসুফ পেজেশকিয়ান বলেছেন, আমি খবর পেয়েছি যে মোজতবা খামেনি আহত হয়েছেন। এরপর আমি কিছু বন্ধুকে জিজ্ঞাসা করেছি যাদের সঙ্গে সর্বোচ্চ নেতার যোগাযোগ ছিল। তারা আমাকে বলেছেন যে, ঈশ্বরকে ধন্যবাদ, তিনি নিরাপদ এবং সুস্থ আছেন।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের নতুন নেতাকে হত্যার হুমকি দিয়েছিল। পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় আহত হতে পারেন।

মূলত ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার কয়েকদিন পরও জনসমক্ষে না আসায় এবং কোনো ভিডিও বার্তা প্রকাশ না করায় তাকে নিয়ে আহত হওয়ার গুজব ওঠে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর