রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ হামলার ঘটনায় জড়িতদের ছাড় নয় :ডিএমপি কমিশনার ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, দারুণভাবে জিতছি: ট্রাম্প যুক্তরাষ্ট্র ও চীন ৩ হাজার কোটি ডলার পারস্পরিক শুল্ক কমাতে সম্মত বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক কারবারে বাধা, পিটুনিতে আহত সাবেক যুবদল নেতার মৃত্যু ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ভঙ্গুর আইনশৃঙ্খলার ভয়াবহ নিদর্শন: নাহিদ ইসলাম আপত্তিকর অবস্থায় ইবির শিক্ষার্থী যুগল আটক, আজ বিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগে মৌখিক পরীক্ষার নতুন সময় নির্ধারণ ১৪ নবজাতকের মৃত্যুতে পাকিস্তানের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নতুন প্রশ্ন

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, দারুণভাবে জিতছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ টাইম ভিউ
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, দারুণভাবে জিতছি: ট্রাম্প
ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইরানি প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

যুদ্ধ বন্ধে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে কূটনৈতিক উদ্যোগের কথা তোলে ইরান। তেহরান জানিয়েছিল, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে বার্তা পাঠানো হয়েছে। এর মাধ্যমে কৌশলগত নৌপথ হরমুজ প্রণালি আবার চালু হতে পারে এবং সাত দিনের মধ্যে সংঘাতের অবসান ঘটতে পারে।ট্রাম্প আজ টেনেসির উদ্দেশে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি।…আমি তাদের চুক্তি প্রত্যাখ্যান করেছি।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য একটি চুক্তি করতে চায়। কারণ, তারা ভয়াবহভাবে হারছে।…আমরা দারুণভাবে জিতছি।

ট্রাম্প আরও বলেন, তারা চুক্তি করতে চায়। আমিও চুক্তি করতে চাই। তারা যা করতে চায়, তা হলো দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়া। কারণ, তাদের কোনো অর্থ নেই। তারা হরমুজ প্রণালি থেকেই অর্থ পায়।

বর্তমানে ইরানের নৌবন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর রয়েছে। তেহরানকে অর্থনৈতিকভাবে কাবু করতে এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। ইরানও তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না। ইরানের পদক্ষেপের কারণে গুরুত্বপূর্ণ প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। এ পরিস্থিতি সত্ত্বেও ট্রাম্প আবারও দাবি করেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে।

ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, এ খবর প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প ব্যক্তিগতভাবে সন্দিহান যে ইরান তাঁর দাবিগুলো পূরণ করবে কি না। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর তিনি ইরানে নতুন করে বোমা হামলা শুরু হতে পারে বলেও তার কর্মীদের জানিয়েছেন।

এর আগে এক মার্কিন কর্মকর্তা বলেছিলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সঙ্গে ‘ইতিবাচক ও গঠনমূলক’ আলোচনা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর