শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৩৩ টাইম ভিউ
ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তেহরানের সঙ্গে আলোচনার সময় এখন ‘পার হয়ে গেছে’।

ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের সংলাপে বসতে তিনি আগ্রহী নন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে এবং তিনিও তাতে রাজি ছিলেন। হোয়াইট হাউস থেকেও তখন বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

তবে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে নিজের অবস্থান পরিবর্তন করে ট্রাম্প এখন কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছেন। মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৈরি হওয়া এই নতুন অচলাবস্থা পুরো অঞ্চলের ভূ-রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আল জাজিরার তথ্য অনুযায়ী, ট্রাম্পের এই অনমনীয় মনোভাবের ফলে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই উত্তেজনা বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর