শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার ৫ জন

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৪৪ টাইম ভিউ
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার ৫ জন

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কাছে সংবেদনশীল তথ্য পাঠানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাহরাইন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ২৫ থেকে ৩৯ বছরের মধ্যে। তাদের একজন ইরানের বিপ্লবী গার্ডের প্রশিক্ষণ শিবিরে নিবিড় প্রশিক্ষণ নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

এতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা বাহরাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কিছু হোটেলের ছবি ও অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করেছিলেন। পরে সেগুলো ইরানের বিপ্লবী গার্ডের কাছে পাঠানো হয়।কর্তৃপক্ষের দাবি, এসব তথ্য ওই স্থানগুলোকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনায় ব্যবহার করা হতে পারে। সূত্র: আল-জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর