শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা চলছে ভোট

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর সঙ্গে সঙ্গেই তেহরানের ইমাম খোমেনেয়ি হুসেইনিয়াতে ভোট দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ভোট দেওয়ার পরে সর্বোচ্চ নেতা নির্বাচনের এ দিনটিকে ভাল দিন হিসেবে বর্ণনা করে এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান।

এর আগে, গত ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হয়। পরে ফলাফলে দেখা যায় কোন প্রার্থীই এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট পাননি। দেশটির সংবিধান অনুযায়ী আজ প্রথম দফায় সর্বোচ্চ ভোটপ্রাপ্তদের মধ্যে লড়াই হচ্ছে। দ্বিতীয় দফায় লড়াই করছেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান এবং কট্টরপন্থী হিসেবে পরিচিত সাইদ জালিলি। তাদের দুজনের মধ্য থেকে নিজেদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন ইরানের জনগণ।

উল্লেখ্য, প্রথম দফায় নিজেদের ভোটাধিকার প্রদান করেন দুই কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১৮৫ জন। যা মোট ভোটারদের ৩৯ দশমিক ৯২ শতাংশ। শুক্রবার হাজার হাজার মোবাইল কেন্দ্রসহ সারা দেশে প্রায় ৫৯ হাজার ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। পাশাপাশি ইরানি প্রবাসী নাগরিকরা যাতে নির্বাচনে অংশ নিতে পারে- সেজন্য বিদেশেও শত শত ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর