রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ টাইম ভিউ
ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প
ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নতুন একটি কঠোর নিষেধাজ্ঞার বিলে স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউসের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার প্রেসিডেন্ট এইচআর ৫৩৩৪ নামক বিলে স্বাক্ষর করেন, যার আনুষ্ঠানিক নাম ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’।

এই নতুন আইনের মাধ্যমে রাশিয়ার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা ও বিভিন্ন শুল্ক সংক্রান্ত বিধিনিষেধের পরিধি আরও সম্প্রসারণ করা হয়েছে। একই সঙ্গে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাগুলোর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এর আগে ইরানের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞাগুলোর মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল, তবে নতুন এই আইনের ফলে তা আরও পাঁচ বছর অর্থাৎ ২০৩১ সাল পর্যন্ত বলবৎ থাকবে।

নতুন এই আইনটি একই সঙ্গে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও বাণিজ্যিক চাপ বজায় রাখার আইনি কাঠামো তৈরি করেছে। প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের জোরালো সমর্থক ছিলেন এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিও তিনি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন।

ওয়াশিংটনের এই নতুন ও কঠোরতর পদক্ষেপের প্রতিক্রিয়ায় তেহরান শুরু থেকেই একে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করে আসছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর