শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ টাইম ভিউ
ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে 'অত্যন্ত কঠোর ব্যবস্থা' নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মিশিগানে এক ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, সকল ইরানি দেশপ্রেমিকদের প্রতি বলছি, প্রতিবাদ চালিয়ে যান। তিনি ইরানিদের ‘প্রতিষ্ঠান দখল’ করার এবং ‘খুনি ও নির্যাতনকারীদের’ নাম মনে রাখার আহ্বান জানিয়েছেন, কারণ হিসেবে তিনি বলছেন–– তাদের ‘খুব বড় মূল্য দিতে হবে’।ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারী বেসামরিক নাগরিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বলে আবারও প্রতিশ্রুতি দেন তিনি।

ট্রাম্প বলেন, সাহায্য আসছে।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ যখন এই বিষয়ে স্পষ্ট করে জানতে চায়, তখন ট্রাম্প বলেন, “বিভিন্ন দিক থেকে নানা ধরনের সাহায্য আসছে। আমাদের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন আকারে অর্থনৈতিক সাহায্য আসছে, তবে আমরা ইরানকে খুব বেশি সাহায্য করব না। ইরানে বিক্ষোভকারীদের নিহতের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, এটি বেশ উল্লেখযোগ্য সংখ্যা বলে মনে হচ্ছে।

বুধবার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, যদি তারা এমন কাজ করে তবে আমেরিকা খুব কঠোর ব্যবস্থা নেবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর