শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইরান শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : উপ-পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১১১ টাইম ভিউ

ইসরায়েলের ‘উসকানিমূলক ও বেপরোয়া’ কর্মকাণ্ডের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী (শিক্ষা ও গবেষণা শাখা) সাঈদ খতিবজাদে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কঠোর বার্তা দিয়েছেন।

তিনি বলেন, ইরান এ পর্যন্ত যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা ছিল ইসরায়েলের অবৈধ ও বেপরোয়া কর্মকাণ্ড থামানোর প্রয়াস। কিন্তু পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে আমাদের প্রতিরোধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে। খতিবজাদে বলেন, ১৩ জুন শুরু হওয়া ইসরায়েলি হামলাগুলো ছিল সম্পূর্ণ অযৌক্তিক ও বিনা উস্কানিতে পরিচালিত। আমরা এসব অন্যায়ের জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

১৯৮০ থেকে ১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আমরা জানি দীর্ঘ লড়াই কাকে বলে। আমাদের ইতিহাস প্রমাণ করে, আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখি। এ যুদ্ধ থামবে না,, আমরা শেষ বিন্দু পর্যন্ত প্রস্তুত। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত দ্রুতই বৃহত্তর যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। এ অবস্থায় আন্তর্জাতিক মহলের তৎপরতা ও কূটনৈতিক হস্তক্ষেপ কতটা কার্যকর হয়, তা এখন সময়ের অপেক্ষা।

সূত্র: আল জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর