শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয়

ইরান সফরকালে গুপ্তহত্যার শিকার হলেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১০৩ টাইম ভিউ

ইরান সফরকালে গুপ্তহত্যার শিকার হলেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। বুধবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি জানায়, তেহরানের যেই ভবনে হানিয়া অবস্থান করছিলেন; সেটি লক্ষ্য করে চালানো হয়েছে হামলা।

এসময়, তার সাথে থাকা এক দেহরক্ষীরও মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত হচ্ছে বলে জানিয়েছে আইআরজিসি। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে, তেহরান যান এই হামাস নেতা।

বেশকয়েক বছর ধরেই কাতারে বসবাস করেছিলেন তিনি। সেখান থেকেই নেতৃত্ব দিচ্ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর