সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি আওয়ামী লীগ ইস্যুতে দুই দলের নিরাপত্তাহীনতা দেখছেন মাহফুজ আলম ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১০ লেবাননে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করার দাবি হিজবুল্লাহর বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে বিজিবি-বিএসএফ এমপি আমির হামজার পরিবারের ওপর হামলা, শ্যালক আহত হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধবিরতি না মানলে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে: গালিবাফ

ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করার দাবি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫ টাইম ভিউ
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করার দাবি হিজবুল্লাহর

দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান ও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে পাল্টা হামলার দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, তারা ইসরাইলি বাহিনীর একটি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার লঞ্চার ধ্বংস করেছে।

সোমবার (০১ জুন) প্রকাশিত এক ভিডিও বার্তায় হিজবুল্লাহ জানায়, অধিকৃত অঞ্চলের উত্তরাংশে বিরানিত সামরিক ঘাঁটিতে মোতায়েন থাকা আয়রন ডোম লঞ্চার লক্ষ্য করে বিস্ফোরকবোঝাই ড্রোন হামলা চালানো হয়।

প্রকাশিত ভিডিওতে একটি ড্রোনকে লক্ষ্যবস্তুর ওপর উড়ে গিয়ে আঘাত হানতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। হিজবুল্লাহর ভাষ্য অনুযায়ী, হামলায় আয়রন ডোমের লঞ্চারটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।

এ ছাড়া গোষ্ঠীটি দাবি করেছে, সাম্প্রতিক সময়ে তারা সীমান্ত এলাকায় ইসরায়েলি সামরিক স্থাপনা, সেনা সমাবেশ, সামরিক যান ও রাডার ব্যবস্থার ওপর একাধিক হামলা চালিয়েছে।হিজবুল্লাহ আরও জানিয়েছে, দক্ষিণ লেবাননের দেবাল এলাকায় ইসরায়েলি বাহিনীর দুটি সাঁজোয়া যান লক্ষ্য করে ‘আবাবিল’ আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে এবং ওই যান দুটি ধ্বংস করা হয়েছে।

তবে হিজবুল্লাহর এসব দাবির বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সংঘাতপূর্ণ পরিস্থিতিতে উভয় পক্ষের দাবি আলাদাভাবে যাচাই করা কঠিন হওয়ায় বিষয়টি নিয়ে স্বাধীন সূত্রের তথ্যের অপেক্ষা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর