শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম

ইসরাইলের ৫ নাগরিক ও তিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

ইসরায়েলের ৫ নাগরিক এবং ৩টি সংস্থার ওপর নিষেদ্ধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম অঞ্চলের ফিলিস্তিনিদের নিপীড়ন এবং এ দুই অঞ্চলে গুরুতর ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘণের অভিযোগে তাদের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

সোমবার (১৫ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইইউয়ের প্রশানিক বিভাগ ইউরোপিয়ান কমিশন।

ইইউয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি ও সংস্থাগুলো ২০২৩ সালের ৯ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে দাঙ্গা-সহিংসতায় উসকানি দিচ্ছে। পাশাপাশি গাজায় খাদ্য, পানি এবং জ্বালানির প্রবেশে নিয়মিত বাধা দেয়ারও অভিযোগ রয়েছে এই ব্যক্তি ও সংস্থাগুলোর কর্মীদের বিরুদ্ধে।

যে ৫ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেসব ব্যক্তি ও সংস্থার কর্মীরা এই আদেশ প্রত্যাহারের আগ পর্যন্ত ইউরোপের কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া ইউরোপের কোনো দেশে যদি তাদের সম্পদ থাকে, সেসবও বাজেয়াপ্ত করা হবে।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ ইইউয়ের এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য এবং পারস্পরিক বন্ধুত্বের পথে বড় অন্তরায়। ইসরায়েলের ডানপন্থি ব্যক্তি ও সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং ইসরায়েল-ইইউর বন্ধুত্বের রেড লাইন অতিক্রম করা একই ব্যাপার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর