শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইসরায়েলি হামলায় ১৪০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১১৮ টাইম ভিউ

গাজার কিছু ফিলিস্তিনি জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য যুদ্ধের দিকে বিশ্বের দৃষ্টি সরে যাওয়ায় গাজায় চলমান মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে। সহিংসতার মাত্রা বাড়ছে, কিন্তু আন্তর্জাতিক মনোযোগ কমছে বলে তারা অভিযোগ করেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে আজ বুধবার সকালে ইসরায়েলি গুলি ও বিমান হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪০ জন।চিকিৎসকদের বরাতে জানা গেছে, গাজা শহরের জেইতুন পাড়া, মাগাজি শরণার্থী শিবির এবং মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে পৃথক বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ২১ জন। দক্ষিণ গাজার খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে আরও পাঁচজন নিহত হন ইসরায়েলি বোমা হামলায়।

এছাড়া গাজার মধ্যাঞ্চলের সালাহউদ্দিন সড়কে জাতিসংঘের ত্রাণ ট্রাকের জন্য অপেক্ষমাণ বাস্তুচ্যুতদের ভিড়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন আরও ১৪ জন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা এই মৃত্যুর ঘটনাগুলো ‘খতিয়ে দেখছে’—তবে এ ধরনের বিবৃতি আগেও বহুবার দেওয়া হলেও তার কোনো বাস্তব ফলাফল দেখা যায়নি বলে জানিয়েছে স্থানীয়রা।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, মে মাসের শেষ থেকে এখন পর্যন্ত ত্রাণ সহায়তার জন্য জড়ো হওয়া অবস্থায় ৩৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। বিপর্যস্ত গাজায় দিন দিন বাড়ছে অনাহার, ক্ষুধা ও সহিংসতা—যা এখন এক গভীর মানবিক ট্র্যাজেডিতে পরিণত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর