শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

জরুরি ভিত্তিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। ২৮ ডিসেম্বর, শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু আগে থেকেই বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। চলতি বছর তার হার্নিয়া অপসারণ করা হয়েছে এবং তার আগের বছর হৃদরোগের কারণে পেসমেকার স্থাপন করা হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি সপ্তাহের শুরুতে মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হয়েছেন। রবিবার তার প্রস্টেট অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচারের জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

খবরে বলা হয়, বুধবার হাসপাতালে নেতানিয়াহুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তখন তার মূত্রনালির সংক্রমণ ধরা পড়ে। পরে বেশ কয়েকদিন ধরে অ্যান্টিবায়োটিক দিয়ে সফলভাবে চিকিৎসা করেছিলেন। তবে এখন অস্ত্রোপচার প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর