শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

ইরান ইসরায়েলের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র মঙ্গলবার (১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।ওয়াশিংটন সতর্ক করে দিয়ে বলেছে, এই ধরনের কোনো হামলা তেহরানের জন্য ‘গুরুতর’ পরিণতি বয়ে আনবে। ইসরায়েল যখন ইরান-সমর্থিত মিলিশিয়া হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে স্থল আক্রমণ শুরু করেছে তখনই এই সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে ইঙ্গিত রয়েছে যে ইরান ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। আমরা সক্রিয়ভাবে এই হামলার বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক প্রস্তুতিকে সমর্থন করছি। তিনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরান থেকে সরাসরি সামরিক হামলা ইরানের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে।

যুক্তরাষ্ট্র ইসরায়েলে ইরানি হামলার ইঙ্গিত পাওয়ার কথা বললেও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অবশ্য বলছে, এই মুহূর্তে তারা ইরান থেকে তাদের আকাশে কোনও হামলার হুমকি চিহ্নিত করতে পারেনি। তবে আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, তারা উচ্চ সতর্কাবস্থায় রয়েছেন এবং ইরান ইসরায়েলে হামলা চালালে এর পরিণতি ভোগ করবে।

এর আগে রোববার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও ইরানকে সংঘাত না বাড়ানোর বিষয়ে সতর্ক করে দিয়েছিল এবং মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বিমান সক্ষমতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা মিত্ররা এপ্রিলে সম্মিলিত ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষায় সহায়তা করার জন্য পদক্ষেপ নিয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর