শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ইসরায়েলি জাহাজ জব্দ করলো ইরান

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১২৬ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : নানা উত্তেজনার মধ্যেই ইসরায়েলি জাহাজ জব্দ করেছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড হরমুজ প্রণালীর কাছে ওই জাহাজ জব্দ করে। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইরানি কমান্ডোরা আজ শনিবার (১৩ এপ্রিল) হেলিকপ্টারযোগে হরমুজ প্রণালীর কাছে একটি জাহাজে অভিযান চালাচ্ছে।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাস প্রাঙ্গণে হামলা হয়।

ওই হামলায় ইরান রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডারসহ সাত কর্মকর্তা নিহত হন। এ হামলার ঘটনায় প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় ইরান। যদিও ইসরায়েল ওই হামলার দায় স্বীকার করেনি, তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে।
মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানায়, ইরান খুব শিগগিরই ইসরায়েলে হামলা চালাবে।

গত বৃহস্পতিবার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়- ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা হতে পারে।
এরই মধ্যে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা শুরু করে দিয়েছে। এর মধ্যেই ইসরায়েলি জাহাজ জব্দের কথা প্রকাশ্যে এলো।

সূত্র : টাইমস অব ইসরায়েল, আল জাজিরা

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর