শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ইসরায়েলের সেনা ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

ইসরায়েলের উত্তরাঞ্চলে আবারও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি। খবর আল জাজিরার।

রোববার ইসরায়েলের উত্তরাঞ্চলে আয়েলেত হাশাহারে আর্মির ৯১তম ডিভিশনের সদর দপ্তরে সরাসরি ড্রোন আঘাত করেছে।বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের বেকা জেলার আল-খায়ারা শহরে শত্রুপক্ষ ইসরায়েলের হত্যাকাণ্ডের জবাবে এ পাল্টা হামলা।

বেকা শহরে গতকাল ইসরায়েলি হামলায় একজন লেবানিজ নিহত হয়। সর্বশেষ এ হামলার ফলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা আরও বাড়ল।

ইসরায়েলের সামরিক বাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষ বলছে, রোববার সকালে লেবানন থেকে বিস্ফোরক বোঝাই লাদেন ড্রোন ছোড়া হয়। এটি বেইত হিল্লেল অঞ্চলে আঘাত হানে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, তারা প্রতিরক্ষা হিসেবে ক্ষেপণাস্ত্র ছুড়ে তবে তা প্রতিহত করতে পারেনি।

হিজবুল্লাহ এ ড্রোন হামলার দাবি করে জানায়, তারা ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে। প্রথম হামলার কয়েক ঘণ্টার পর ইসরায়েলের আকাশে ফের ড্রোন হামলা চালায়। তবে এটি প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল।

গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধ চলছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে প্রায় ৯০ হাজার।

এ যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না করলে তারা ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাবে।

গত ৭ অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক দিন ইসরায়েলি সামরিক চৌকি ও ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও তাদের মিত্ররা।

ইসরায়েল-লেবানন সীমান্ত এলাকায় এবারের এই সংঘাত ২০০৬ সালের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের চেয়েও ভয়াবহ আকার ধারণ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর