শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

এখনও বন্ধ আশুলিয়ার অন্তত ২০ পোশাক কারখানা

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ টাইম ভিউ

বিজিএমইএ’র নির্দেশনা থাকলেও আশুলিয়ার সব পোশাক কারখানা এখনও খোলেনি। শ্রমিক অসন্তোষের জেরে বর্তমানে আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ২০টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে কারখানায় গিয়ে শ্রমিকরা বন্ধের নোটিশ দেখতে পান। এসব কারখানাগুলোর মধ্যে ১৮টি আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। বাকি দুটি কারখানায় চলছে সাধারণ ছুটি।

এদিকে, খোলা কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন চলছে। ফিরেছে কর্মচাঞ্চল্য। তাছাড়া, কারখানার বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলে যৌথবাহিনীর টহলও অব্যাহত রয়েছে।

 

অপরদিকে গাজীপুরের কারখানোগুলো পুরোদমে সচল রয়েছে। রোববার সকালে থেকেই নির্ধারিত সময়ে দলে দলে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর