শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

এবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৩১ টাইম ভিউ
এবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা

ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল। এই ঘটনা নিয়ে ইরান এখনও কোনো মন্তব্য করেনি। বুধবার ( ১৮ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, তেহরানে চালানো এক হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রীকে লক্ষ্যবস্তু করা হয়েছে।ইসরায়েলের চ্যানেল-১২ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ হামলার ক্ষয়ক্ষতির বিষয়টি মূল্যায়ন করছেন। তবে ইরান সরকার এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

এদিকে বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি গুপ্তচর হিসেবে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, কোরুশ কায়ভানি নামে শনাক্ত হওয়া এই ব্যক্তিকে ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় গ্রেপ্তার করা হয়েছিল। তিনি দেশটির ‘স্পর্শকাতর স্থাপনা’ সংক্রান্ত তথ্য ও ছবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাচার করেছেন বলে অভিযোগ আছে।

কায়ভানিকে ২০২৩ সালে সুইডেনে প্রথম শনাক্ত করে ইসরায়েলি নিরাপত্তা সংস্থা। একজন মোসাদ কর্মকর্তা তাকে নিয়োগ দিয়েছিল। ছয়টি ইউরোপীয় দেশ ও তেল আভিভে দুই বছর প্রশিক্ষণ নেওয়ার পর তাকে বিশেষ অভিযানের জন্য ইরানে পাঠানো হয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর