শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

এবার ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে তাইওয়ান বিপর্যস্ত হওয়ার পরদিনই আঘাত হেনেছে জাপানে। প্রাথমিক তথ্যানুযায়ী এটি ছয় মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির উত্তর-পূর্বাঞ্চল কেঁপে ওঠে। তবে সুনামির আশঙ্কা না থাকায় সতর্কতাও জারি করা হয়নি।

রাজধানী টোকিও থেকেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনাকারী সংস্থা টেপকো জানিয়েছে, ভূমিকম্পের কারণে সেখানে কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়নি।

এর আগে, বুধবার সকালে তাইওয়ানে সাত দশমিক চার মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা সাতজনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৭৩৬ জন। নিহতদের সবাই ভূমিকম্পের কেন্দ্রস্থল তাইওয়ানের পূর্ব উপকূল পাহাড়ি অঞ্চল হুয়ালিয়েন কাউন্টির বাসিন্দা। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের খবর অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দূরে।

তাইওয়ানের কর্মকর্তারা বলছেন, এটি ২৫ বছরের মধ্যে তাইওয়ানের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ দশমিক পাঁচ কিলোমিটার গভীরে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর