শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু ঢাবির দুই সাংবাদিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন ইরান চাইলে একটি ভালো ও চৌকস চুক্তিতে পৌঁছাতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ২০২৫ সালে বাংলাদেশে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটিরও বেশি মানুষ নেত্রকোনায় জামায়াত এমপি’র গাড়িতে হামলা, এলাকায় উত্তেজনা প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ জরুরি: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু এরপর দিল্লি জয় করব’, মমতার চ্যালেঞ্জ হেসে উড়িয়ে দিলেন অমিত শাহ রাতে পাকিস্তানে আসতে পারে ইরানের প্রতিনিধি দল

এরপর দিল্লি জয় করব’, মমতার চ্যালেঞ্জ হেসে উড়িয়ে দিলেন অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৩ টাইম ভিউ
এরপর দিল্লি জয় করব', মমতার চ্যালেঞ্জ হেসে উড়িয়ে দিলেন অমিত শাহ

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণের দিনই আত্মবিশ্বাসী সুরে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, রাজ্যে জয়ের পর দিল্লিও জয় করবেন’ তিনি। তবে তার এই চ্যালেঞ্জকে হেসেই উড়িয়ে দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কলকাতার চৌরঙ্গি এলাকায় এক নির্বাচনি জনসভায় টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেন, কেন্দ্রীয় ক্ষমতা থেকে বিজেপি-কে সরিয়ে দিতে তিনি বিরোধী দলগুলোকে একত্র করবেন এবং ভবিষ্যতে দিল্লি দখল করবেন।মমতা বলেন, মনে রাখবেন, আমাদের হারানো সম্ভব নয়। আমরা অন্যায়ের বিরুদ্ধে এবং নিজেদের অধিকারের জন্য লড়াই করি। আমি বাংলাতেই জন্মেছি এবং এই বাংলাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করব। বাংলায় জয় নিশ্চিত করার পর আমি দিল্লি দখল করব। সমস্ত রাজনৈতিক দলকে একত্রিত করেই আমি তা করব।

নিজের ক্ষমতার আকাঙ্ক্ষা নেই উল্লেখ করে তিনি বলেন, আমি গদি চাই না; আমি দিল্লিতে বিজেপি’র সম্পূর্ণ পতন চাই। বাংলায় তাদের পতন অনিবার্য, তবে বিজেপি-কে দিল্লি থেকেও হটাতে হবে। চৌরঙ্গি আসনে তৃণমূলের প্রার্থী ও টানা দুবারের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ওই সভায় প্রচারণা চালান মমতা। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির সন্তোষ পাঠক।

বিজেপি’র বিরুদ্ধে নজরদারির অভিযোগ তুলে মমতা বলেন, যারা বিজেপির হয়ে কাজ করছেন তাদের সবার নাম তিনি লিখে রেখেছেন। তিনি বলেন, আপনারা ভাবছেন আমাদের ওপর নজরদারি চালাবেন? আপনারা যাদের দলে টেনেছেন বা কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন, তাদের পারিবারিক ইতিহাস ঘেঁটে তবেই তা করেছেন।

এদিকে কলকাতায় প্রচারণায় থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা অমিত শাহ মমতার কথা শুনে হাসিতে ফেটে পড়েন। তিনি বলেন, এখানে (বাংলায়) তো আর কিছুই অবশিষ্ট নেই। তিনি দিল্লি যাবেন কীভাবে? আমার আর কী-ই বা বলার আছে?

গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ১৫২টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৩ কোটি ৩৫ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২০১১ সাল থেকে তৃণমূলের দখলে থাকা চৌরঙ্গি আসনে ভোট হবে দ্বিতীয় দফায়, আগামী ২৯ এপ্রিল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফার ভোটে ৯২ দশমিক ৮ শতাংশ রেকর্ড ভোট পড়েছে। ভোটার তালিকা থেকে প্রায় ৯০ লাখ ‘ভুয়া’ নাম বাদ দেওয়ার পর পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত প্রথম কোনও নির্বাচনে এই বিপুল অংশগ্রহণ দেখা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর