সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত ঘোষণা আগামীকাল ,টিকিট পাচ্ছেন কারা? জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ শিগগিরই হবে ১০ম ওয়েজ বোর্ড, সংসদে তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নি‍‍হত তেলের দাম না বাড়ালে, সরকার দেশ চালাবে কী করে?: অর্থমন্ত্রী দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বেইলি রোড ট্রাজেডি : ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিভিন্ন রাজনৈতিক দলের বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

ওয়াশিংটন ও তেহরান একসঙ্গে ধীরেসুস্থে সেই ইউরেনিয়াম উদ্ধার করবে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৭ টাইম ভিউ
ওয়াশিংটন ও তেহরান একসঙ্গে ধীরেসুস্থে সেই ইউরেনিয়াম উদ্ধার করবে : ট্রাম্প

ইরানের বিধ্বস্ত পারমাণবিক স্থাপনাগুলো থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধারে তেহরান ও ওয়াশিংটন যৌথভাবে কাজ করবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্ধার করা এই ইউরেনিয়াম শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা একসঙ্গে এটি (ইউরেনিয়াম) উদ্ধার করতে যাচ্ছি। আমরা ইরানের সঙ্গে মিলে বেশ ধীরস্থিরভাবে সেখানে যাব এবং বড় বড় যন্ত্রপাতি দিয়ে খনন কাজ শুরু করব..এরপর আমরা সেগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসব।’তবে ট্রাম্প এই ঘোষণা দিলেও ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই সম্ভাব্য চুক্তির কোনো বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়নি। উল্লেখ্য, তেহরান এর আগে বারবার বলেছে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কখনোই ত্যাগ করবে না।

প্রসঙ্গত, গত বছরের মার্কিন বোমা হামলায় ধ্বংস হওয়া ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো থেকে এই তেজস্ক্রিয় পদার্থ সরিয়ে ফেলা হবে দুই দেশের মধ্যকার শান্তি আলোচনার একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ইরান এই অমূল্য সম্পদ সরাসরি শত্রুদেশ যুক্তরাষ্ট্রে পাঠাতে শেষ পর্যন্ত রাজি হবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর