রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ হামলার ঘটনায় জড়িতদের ছাড় নয় :ডিএমপি কমিশনার ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, দারুণভাবে জিতছি: ট্রাম্প যুক্তরাষ্ট্র ও চীন ৩ হাজার কোটি ডলার পারস্পরিক শুল্ক কমাতে সম্মত বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক কারবারে বাধা, পিটুনিতে আহত সাবেক যুবদল নেতার মৃত্যু ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ভঙ্গুর আইনশৃঙ্খলার ভয়াবহ নিদর্শন: নাহিদ ইসলাম আপত্তিকর অবস্থায় ইবির শিক্ষার্থী যুগল আটক, আজ বিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগে মৌখিক পরীক্ষার নতুন সময় নির্ধারণ ১৪ নবজাতকের মৃত্যুতে পাকিস্তানের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নতুন প্রশ্ন

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল থাকুক: নজরুল ইসলাম খান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ টাইম ভিউ
‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল থাকুক: নজরুল ইসলাম খান
ছবি-সংগৃহীত

‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য বহাল রেখে দেশের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল বিরুদ্ধে সমাবেশ ও মিছিলের এ কর্মসূচি পালন করে মহিলা দল।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, “যারা আমাদের কমন শত্রু, তাদের বিরুদ্ধে লড়াইয়ের ঐক্যটা বহাল থাকুক। কেন নিজেদেরকে তাদের পক্ষভুক্ত করছেন? কোনো লাভ হবে না। বন্ধুগণ মনে রাখতে হবে, আমাদেরকে একসাথে কাজ করতে হবে।”

রাষ্ট্র পরিচালনায় বিএনপি ক্ষমতাকে নয়, দায়িত্বকে গুরুত্ব দেয় তুলে ধরে তিনি বলেন, “জনগণের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে। এটা ক্ষমতা নয়, এটা দায়িত্ব। বিএনপি ক্ষমতা মনে করে না, মনে করে দায়িত্ব।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর