সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবলীগকর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেপ্তার ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল লিটারে ২০ টাকা কমলাপুরে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসে আগুন পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ পুনর্বিবাহ না করলে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী, বিপত্নীক স্বামী সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক যত দ্রুত সম্ভব সংসদে সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় স্কুলশিক্ষার্থী অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কমলাপুরে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসে আগুন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ টাইম ভিউ
কমলাপুরে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসে আগুন
ছবি-সংগৃহীত

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি বগি পুড়ে গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে।তাৎক্ষনিকভাবে এই ঘটনায় কোনো হতাহতে খবর পাওয়া যায়নি। তা ছাড়া নাশকতা নাকি অন্য কারণে ট্রেনটিতে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বগিটিতে আগুন দিয়েছে। স্টেশন সূত্র জানায়, ট্রেনটি প্রতিদিনের মতো রাত ১০টা ১৫ মিনিটে মোহনগঞ্জের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে যেতে স্টেশনে অপেক্ষা করছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনটির বগিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়।

ঘটনাস্থলে দেখা যায়, অন্যান্য বগির পাশে আগুনে পুড়তে থাকা বগিটি দাউদাউ করে জ্বলছে। চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়।

এতে স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন পাশের বগিতেও ছড়িয়ে পড়তে দেখা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ‘২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ওই বগিতে কে বা কারা আগুন দিয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।’

খবর পেয়ে জিআরপি থানা পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

আগুনের সূত্রপাত ও ঘটনায় জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর