শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের খসড়ায় মতপ্রকাশের ঝুঁকি রয়েছে : টিআইবি বাব আল-মান্দেব দিয়ে সৌদি জাহাজ চলাচলে হুতির নিষেধাজ্ঞা চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া : প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলজেরিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন কালিন্দী সীমান্তে ১০-১২ জনকে পুশ-ইনের বিএসএফের অপচেষ্টা, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা, রাশিয়া যাচ্ছেন এভারেস্টজয়ী শাকিল ১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা নরসিংদীতে নদীতে গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ ‘হয় আমি থাকব, না হয় দুর্নীতি’, হাসপাতালে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ

বিশেষ প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ টাইম ভিউ
বিশেষ প্রতিনিধি:

ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পি এল সি (ডেসকো)-এর বারিধারা বি ও বি বিভাগের আওতাধীন নূরের চালা বাজার এলাকায় অটোরিকশা চার্জিং গ্যারেজ সমূহে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বারিধারা বি ও বি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী

জনাব মোঃ কাজী মেহেদী হাসান।
অভিযানকালে ওই এলাকার বিভিন্ন অটোরিকশা চার্জিং গ্যারেজের সার্ভিস ক্যাবল, বিদ্যুতের মিটার এবং দৈনিক চার্জিং বা রিচার্জের পরিমাপ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হয়। বিদ্যুৎ অপচয় ও অবৈধ সংযোগ রোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই তদারকি চালানো হয়।

পরিদর্শন শেষে বারিধারা বি ও বি বিভাগ থেকে জানানো হয়, নিবিড় পর্যবেক্ষণ সত্ত্বেও উল্লিখিত এলাকার কোনো অটোরিকশা গ্যারেজে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের কোনো প্রমাণ বা অনিয়ম পরিলক্ষিত হয়নি।

বিদ্যুৎ ব্যবস্থার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং অবৈধ সংযোগের বিরুদ্ধে ডেসকোর এ ধরনের তদারকি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর