শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কলকাতায় বাংলাদেশিকে পাঁচ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৮৫ টাইম ভিউ

ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাকে এই কারাদণ্ড দেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলেছে, কারাদণ্ড পাওয়া ওই বাংলাদেশির নাম রবিউল ইসলাম। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। আই বাংলাদেশির বিরুদ্ধে বাতিল হওয়া ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা ও ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্টের আওতায় মামলা ছিল।এদিন সাজার পাশাপাশি আদালত রবিউল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। মূলত ২০২১ সালের আগস্টে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স থেকে আই মামলাটি হাতে নেয় জাতীয় তদন্ত সংস্থা এনআইএ।

সংবাদমাধ্যমটি আরও বলছে, রবিউল ইসলাম ছিলেন এই মামলা অভিযুক্ত পাঁচজনের একজন। এনআইএয়ের চার্জশিটে বলা হয়েছে, জেএমবির ভারতের বিরুদ্ধে করা ষড়যন্ত্রে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর