শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহার স্থগিত ঢাকায় হত্যা করে মরদেহ এনে বসতভিটায় পুতে রাখার অভিযোগ; মূল আসামি গ্রেপ্তার বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত রসায়নে নোবেল পুরস্কার পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

কলাপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকের হামলা, নিরাপত্তা কর্মীসহ আহত-২০

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৭০ টাইম ভিউ

হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ায় আরপিসিএল ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে বেতন ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষের ঘটনায় শ্রমিকদের হামলায় নিরপত্তা কর্মী সহ অন্তত ২০ জন আহত হয়েছে।

ভাংচুর করা হয়েছে অফিস সহ একাধিক যানবাহন। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শ্রমিক ওবায়দুল, শাহীন মোল্লা, নিরপত্তা গার্ড রাকিবুল ও জিদানকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেতন ভাতা নিয়ে সকালে দফায় দফায় বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এসময় তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত পুলিশ ও নিরাপত্তাকর্মীরা বাঁধা দিলে শ্রকিমকরা তাদের উপর হামলা চালায় এবং চায়নাদের অফিস ভংচুর করে।

পরে কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের
নিয়ন্ত্রনে রয়েছে। শ্রমিক সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সমঝোতার আলোচনা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর