শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কাতার থেকে যুদ্ধবিরতির আলোচকদের ফিরিয়ে আনল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৭৯ টাইম ভিউ

কাতারের রাজধানী দোহাতে যুদ্ধবিরতির জন্য যাওয়া আলোচনাকারী দলকে ফিরিয়ে এনেছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার (২৪ জুলাই) ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির নতুন একটি প্রস্তাব দেয়। যেটি পর্যালোচনা করার তথ্য জানায় ইসরায়েল। এর কয়েক ঘণ্টা পর আলোচনাকারীদের ফিরিয়ে আনার ঘোষণা দেয় দখলদাররা। যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, হামাসের নতুন প্রস্তাব সম্পর্কে আরও পরামর্শ করার জন্য আলোচকদের ফিরিয়ে আনা হয়েছে।

হামাসের একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে এখনো যুদ্ধবিরতি হওয়া সম্ভব। তবে চুক্তিটি হতে কয়েকদিন সময় লাগতে পারে। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েলের কারণেই যুদ্ধবিরতি করা সম্ভব হচ্ছে না।

হামাসের সূত্রটি জানিয়েছেন, নতুন প্রস্তাবে একটি ধারা রাখা হয়েছে, যেখানে বলা হয়েছে, অস্থায়ী যুদ্ধবিরতি হবে ৬০ দিনের। এ সময়ের মধ্যে দুই পক্ষ স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না হতে পারলেও যুদ্ধ শুরু করা যাবে না।

এদিকে মধ্যস্থতাকারী দেশগুলো জানিয়েছে, হামাস নতুন যে প্রস্তাব দিয়েছে সেটিকে তারা এখন পর্যন্ত ‘সবচেয়ে ইতিবাচক’ প্রস্তাব হিসেবে দেখছে তারা।

সূত্র: রয়টার্স

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর