শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কালিয়াকৈরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৩৫ টাইম ভিউ

গাজীপুরের কালিয়াকৈরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে।  মঙ্গলবার কালিয়াকৈর থানায় অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। এর আগে সোমবার দিবাগত রাতে কালিয়াকৈরের ফুলবাড়ীয়ায় ভুক্তভোগী ব্যবসায়ী ইসমাইলের (৩৮) ওপর এ হামলার ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- ফুলবাড়ীয়া ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি বেলায়েত দেওয়ান (৪৫), ফুলবাড়ীয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ (৪০), ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক রাহাত বাবলু (৩২), ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাদিম সিদ্দিকি (২৮)। এছাড়াও অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।

লিখিত অভিযোগে ভুক্তভোগী ইসমাইল উল্লে­খ করেন, আমি ফুলবাড়িয়া দক্ষিণপাড়া আবদুল্লাহ-আল আমিন স’ মিলের মালিক। অভিযুক্তরা বিভিন্ন সময়ে এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছেন। তারা গত এক মাস ধরে আমার কাছেও মিল পরিচালনার জন্য চাঁদা দাবি করে আসছিল। আমি চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমাকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে পূর্বপরিকল্পিতভাবে আমাকে ফোন করে ডেকে নিয়ে হামলা করে। মারধরের একপর্যায়ে আমি চিৎকার করলে তাদের হাতে থাকা ছুরি দেখিয়ে হুমকি দেয়। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা আমার ১ লাখ ৭৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। উল্লেখ থাকে যে এই চক্রটি বর্তমানে, ফুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের সরকারি খাস জমিসহ ভূমি জবরদখল করে কেটে মাটির ব্যবসা করতে করে আসছে এবং সরকারি খাস জমির থেকে গাছ কেটে বন উজার করছে। এই বিষয়ে তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলছে না।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে চলে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর