শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ‘অতিরিক্ত ডিআইজি’ বরখাস্ত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও চিকিৎসার ওপর জোর রাষ্ট্রপতির গঙ্গার পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে: জয়সোয়াল স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায় সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে বন্ধুদের সাথে ঘুরতে এসে নদীতে ঝাঁপ দিয়ে কিশোর নিখোঁজ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৬৮ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের কুলিয়ারচরে বন্ধুদের সাথে ঘুরতে এসে নদীতে ঝাঁপ দিয়ে ইয়াছিন (১৫) নামে এক কিশোরের নিখোঁজ হয়েছে। আজ সোমবার (৩ জুলাই) সকালে ভৈরব কুলিয়ারচরের কালী নদীতে উদ্ধারনকাজ শুধু করেন নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

ইয়াছিন কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

জানা যায়, রবিবার (২ জুলাই) সকালে বন্ধুদের সাথে পিকনিক করতে যায়। পরে দিনব্যাপী ঘোরাফেরা শেষে সন্ধ্যা মুহুর্তে কালী নদীর উপর অবস্থিত জিল্লুর রহমান সেতুর নিচে সবাই নদীতে ঝাঁপ দিয়ে উঠে আসলেও ইয়াছিন আর আসেনি।

ইয়াসিনের বন্ধুরা বলেন, রবিবার সকালে কুলিয়ারচর থেকে অষ্টগ্রামে নৌকা ভ্রমনে যায় তারা। পরে সন্ধার সময় জিল্লুর রহমান সেতুর নিচে নৌকা থেকে সবাই যার যার মত করে লাফালাফি করে কালী নদী ঝাঁপ দেয়। এক পর্যায়ে সবাই নৌকায় আসলেও ইয়াসিন উঠে আসেনি। তারা আরও বলেন সে কোথায় গিয়েছে তারা তা জানে না।

ইয়াছিনের বাবা বাচ্চু মিয়া বলেন, গতকাল রবিবারে সন্ধা ৬টার সময় আমার ছেলের সাথে মোবাইল ফোনে আমার মেয়ের কথা হয়েছে যে তারা নৌকা ভ্রমণ থেকে চলে আসছে কিন্তু আবার ৭টার সময় মোবাইল ফোনে খবর আসছে যে ইয়াসিনের সমস্যা হয়ছে, তাড়াতাড়ি আসতে হবে। পরে এসে দেখি ইয়াসিন নিখোঁজ। আজ কালী নদী থেকে তার মরদেহ উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।

ভৈরব নৌ থানার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেছেন, গতকাল রাত সাড়ে নয়টার সময় সংবাদ পায় নৌকা ভ্রমণ শেষে কয়েকজন কিশোররা জিল্লুর রহমান সেতুর নিচে কালী নদীতে ঝাঁপ দিলে কিশোর ইয়াছিন নিখোঁজ হয়।

তিনি আরও বলেন, আমরা ভৈরব ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস, ভৈরব থানা, কুলিয়ারচর থানায় খবর দেই। গতকাল রাত উদ্ধার কাজ করতে পারি নাই। তাই আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ এক সাথে মরদেহ উদ্ধারের জন্য কাজ করছে। এখনো পায়নি তবে আমাদের উদ্ধারের কাজ চলমান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর