শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কুমিল্লায় জোড়া খুনের মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জোড়া খুনের মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৫ জুলাই) কুমিল্লার চতুর্থ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. জহিরুল ইসলাম সেলিম এ জানান। আইনজীবী বলেন, প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে যাবজ্জীবনদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে রায়ে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ওই উপজেলার ধনাইতরী গ্রামের তোফায়েল আহমেদ তোতা (৩৮), কামাল হোসেন (৪৮), আলমগীর হোসেন (৩৮), মো. মামুন (২৮), মো. বাবুল (৩৫) এবং হারুনুর রশিদ (৪৫)।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১২ অগাস্ট রাতে পূর্ব বিরোধের জেরে ধনাইতরী জামতলা খোরশেদ আলমের মালিকানাধীন ‘ভাই ভাই স্টোর’দোকানে প্রবেশ করে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মো. গিয়াস উদ্দিন ও জামাল হোসেনকে হত্যা করে।

এ ঘটনায় নিহত গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান বাদী হয়ে আসামি মো. তোফায়েল আহমেদ তোতাসহ ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ছয়জনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এছাড়া এ মামলা থেকে দুইজনকে খালাস দেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর