শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কুয়ায় পড়ে প্রাণ গেলএকই পরিবারের তিনজনের

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

রংপুরের মিঠাপুকুরের শালটি গোপালপুরে কুয়ায় পড়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, প্রথমে মা দেলোয়ারা বেগম (৫৫) কুয়ার মধ্যে পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে ছেলে ইদুল মিয়াও (৩৫) পড়ে যান। পরে পাশের বাড়ির নিহতের ভাতিজা ইবনুল ইসলাম উদ্ধার করতে গেলে সেও কুপে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় মিঠাপুকুর উপজেলা শালটি গোপালপুর বাড়ির পাশে থাকা কুয়ায় পড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শোকের মাতম চলছে ওই গ্রামে। স্থানীয়রা জানান, কুয়ার ভিতরে গ্যাস হয়ে থাকায় তাদের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস ২ ঘণ্টার চেষ্টায় তিন মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী কর্মকর্তারা বলেন, পরিত্যক্ত একটি কুয়ার মধ্যে দেলোয়ার বেগম নামের নারী পড়ে যায়, এরপর তার ছেলে ঈদুল মিয়া মাকে উদ্ধার করতে গেলে সেও পড়ে যায়, পরে পাশের বাড়ির ইবনুলও পড়ে যায় কুয়ায়, ঘটনাস্থলেই তিনজন মারা যান।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর