শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৮৮ টাইম ভিউ

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য সহ দুইজন নিহত হয়েছে। কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী বহনকারী বাসচাপায় সড়কে কর্তব্যরত এক পুলিশ সদস্য নিহত হয়েছে। নিহত পুলিশ সদস্যের নাম হাফিজুর রহমান। শনিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার  ভাদালিয়া এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান পাবনা জেলার চাটমোহর উপজেলার জাগরকোল গ্রামের আহম্মদ আলীর ছেলে এবং তিনি পুলিশের কনস্টেবল ছিলেন।

জানা যায়, বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদরের ভাদালিয়া এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল হাফিজুর রহমান। এ সময় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাসটি হাফিজুর রহমানকে চাপা দেয়। পরে আহত অবস্থায় দ্রুত হাফিজুরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, থানার সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল হাফিজ। এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা ইসলামী বিশ্বিবিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গেলে রাস্তার পাশে থাকা পুলিশ কনস্টেবল হাফিজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো বলেন, বাসটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। চালক ও সহযোগী পলাতক রয়েছে। মরদেহ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

অপর দিকে, সকাল ৮টার দিকে কুষ্টিয়ার  ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকায় স্যালো ইঞ্জিনের একটি ট্রলির ধাক্কায় রবিউল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহত রবিউল ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রামের বাবুল ইসলামের ছেলে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর