শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১১৩ টাইম ভিউ

কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের লাহিনী এলাকায় বেপরোয়া গতিতে ছুটে আসা বালু ভর্তি ড্রাম ট্রাক চাপায় নাহিদুল ইসলাম রুপোল (৩২) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার লাহিনী বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদুল ইসলাম রুপল (৩২) শহরের আডুয়াপাড়া আবুল কাশেম লেনের বাসিন্দা আইয়ুব ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী নাহিদুল বিকেলে কুমারখালী উপজেলা থেকে কুষ্টিয়া শহরের বাড়ি ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি বালুভর্তি ড্রাম ট্রাক নাহিদুলকে ধাক্কা দেয়। এতে নাহিদুল রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় স্থানীয়রা ধাওয়া দিলে ট্রাকটির চালক ও সহযোগী ট্রাক ফেলে রেখে পালিয়ে যান।

এদিকে নাহিদুলের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ট্রাক চাপায় একজন নিহতের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। একই সাথে ফেলে যাওয়া চালকহীন ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর