শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৯২ টাইম ভিউ

দেশব্যাপী লাগাতার ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার মধ্যেই এবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকার (১৯)।রোববার (৯ মার্চ) বেলা ১১টার দিকে পরীক্ষা নিরীক্ষার জন্য সেই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।শনিবার রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে দক্ষিণ কেরানীগঞ্জ পাঁচগাও ঋষিপাড়া নয়াবাড়ী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ঘটনাটি ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ওই গৃহবধূর বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলায়। স্বামীর সঙ্গে অভিমান করে গতকাল বাড়ি থেকে লঞ্চে করে ঢাকা সদরঘাটে আসেন। সদরঘাট থেকে কেরানীগঞ্জ ইকুরিয়া এলাকায় আসলে রাত হয়ে যায়। রাত আনুমানিক ১০টার দিকে দুই যুবকের সঙ্গে কথা হয়। তারা ওই গৃহবধূকে আশ্রয় দেওয়ার কথা বলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে আরও দুজন আগে থেকেই ছিল।ওসি আরও বলেন, তিনজন তাকে পালাক্রমে ধর্ষণ করে। আরেকজন ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয়ে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে। বাকী দুজন পালিয়ে যায়। থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। মামলা নম্বর ২০। গৃহবধূ জানিয়েছে সে চার মাসের অন্তঃসত্ত্বা। পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে গত ৬ মার্চ মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী এক মেয়ে শিশু। এ ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুরসহ (৫০) ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়াও নরসিংদীতে তিনদিন আটকে রেখে অন্তঃসত্ত্বা এক নারীকে দলবদ্ধ ধর্ষণ ও ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ছাড়া গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসায় শিশু  শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবদুল মালেক (২৫) উপজেলার মাওনা এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর