বাগেরহাটের চিতলমারীতে বসতঘরের খাটের (চৌকির) নিচ থেকে খাদিজা আক্তার নামের তিন বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রবানিয়ারী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামে নিজ বাড়ি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ নিহতের সৎমা আয়শা খাতুনকে (২৩) আটক করেছে।
মৃত খাদিজা চরবানিয়ারী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামের তুহিন শেখের মেয়ে।