বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

খাদ্য সরবরাহ ব্যাহত, ঝুঁকিতে ৭৩ লাখ মানুষের সহায়তা: ডব্লিউএফপি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৭ টাইম ভিউ
খাদ্য সরবরাহ ব্যাহত, ঝুঁকিতে ৭৩ লাখ মানুষের সহায়তা: ডব্লিউএফপি
ছবি-সংগৃহীত

বিশ্বের গুরুত্বপূর্ণ ৩টি বাণিজ্যিক নৌপথে যুদ্ধ ও অস্থিরতার কারণে খাদ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে খাদ্য ও মানবিক সহায়তার ব্যয় বেড়ে যাওয়ায় ৭৩ লাখ মানুষের জন্য সহায়তা কার্যক্রম ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

সোমবার (২৩ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য দেন সংস্থাটির নির্বাহী পরিচালক লুক লিন্ডবার্গ। তিনি বলেন, হরমুজ প্রণালি, বাব আল মান্দেব প্রণালি এবং কৃষ্ণসাগর এই ৩টি গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিরতার কারণে খাদ্য রপ্তানি ও কৃষি উপকরণের সরবরাহ মারাত্মকভাবে সংকুচিত হয়েছে।

তিনি আরও বলেন, সংঘাত বৃদ্ধি এবং এল নিনোর মতো জলবায়ুজনিত অভিঘাতের সঙ্গে এসব পরিস্থিতি যুক্ত হয়ে খাদ্য উৎপাদন ও দামের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে। ডব্লিউএফপির আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত সংস্থাটির অতিরিক্ত ব্যয় দাঁড়াতে পারে ৭২ কোটি ৭০ লাখ ডলার। এতে বিশ্বজুড়ে ৭৩ লাখ মানুষের জন্য খাদ্য ও মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

লুক লিন্ডবার্গ বলেন, অতিরিক্ত ব্যয়ের কারণে ডব্লিউএফপির কার্যক্রমের অর্থ সরাসরি কমে যাচ্ছে। এর ফলে আরও কমসংখ্যক পরিবারকে কম পরিমাণ খাদ্য সহায়তা দেওয়া সম্ভব হবে। সূত্র: আল জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর